রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক

ধামরাইয়ে পুলিশ কনস্টেবলের মাকে গলা টিপে হত্যা চেষ্টা

মাহবুবুল আলম রিপন :: ঢাকার ধামরাইয়ে বরই (কুল) গাছকে কেন্দ্র করে এক পুলিশ কনস্টেবলের মাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার কুশুরা ইউনিয়নের বাউজা গ্রামে এ নারকীয় হত্যা চেষ্টার ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা যায়, ভোক্তভোগী মহিলার দেবর মহিদুল ইসলাম ও মহিদুলের স্ত্রী জোৎস্না বেগম ওই ভোক্তভোগীকে (পুলিশ সদস্যের মা) বাড়িতে একা পেয়ে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে গলা টিপে হত্যা চেষ্টা করে। মহিদুল ও জোৎস্না বেগমের এরকম নারকীয় তাণ্ডব দেখে আশেপাশের লোকজন এসে ওই মহিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাউজা গ্রামের ফজলুর রহমানের স্ত্রী ও পুলিশ কনস্টেবলের মা রাজিয়া বেগম বাড়ির সামনে বরই গাছের পাশে প্রতিবেশী মহিদুল ইসলামের ভুট্টাক্ষেত রয়েছে। স্থানীয় লোকজন ওই গাছের বরই পাড়তে গেলে ভুট্টা গাছের সামান্য ক্ষতি হয়। এঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী সাহেব আলীর ছেলে মহিদুল ইসলাম ওই পুলিশ সদস্যের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের এক পর্যায়ে মহিদুল ও তার স্ত্রী জোৎস্না ক্ষিপ্ত হয়ে বাড়িতে ঢুকে তাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি প্রহার করে। এবং গলা টিপে হত্যার চেষ্টা করে।

ভূক্তভোগী ওই মহিলার স্বামী মোঃ ফজলুল হক বলেন, আমার ছোট ভাই মহিদুল ও তার স্ত্রীস অকারণে আমার স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে হত্যা চেষ্টা করে। এর বেশ কিছুদিন আগেও আমার স্ত্রীকে মারধর করে। এব্যাপারে ধামরাই থানার তদন্ত ওসি কামাল হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: