বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

ন্যান্সির করা মামলায় জামিন পেলেন আসিফ

নিউজ ডেস্ক :: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির করা মামলায় জামিন পেয়েছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ময়মনসিংহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক আব্দুল হাই আসিফের জামিনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবি রেজাউল কবির আনার।

তিনি গণমাধ্যমকে বলেন, সংগীতশিল্পী আসিফ আকবর বিজ্ঞ আদালতে হাজির হলে বিচারক বিশেষ বিবেচনায় তার জামিনের নির্দেশ দেন।

এদিকে জামিনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্টাটাসে আসিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ..। মাননীয় আদালত আমাকে স্থায়ী জামিন দিয়েছেন। কথা দিচ্ছি, দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। সবার কাছে কৃতজ্ঞ আমাকে মানসিকভাবে শক্তি যোগানোর জন্য। ইচ্ছা না থাকলেও এবার আইনের দ্বারস্থ হবো, আমি বাধ্য। আপনাদের দোয়াই আমার শক্তি। ভালবাসা অবিরাম…আল্লাহু আকবর…।’

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ.. মাননীয় আদালত আমাকে স্থায়ী জামিন দিয়েছেন। কথা দিচ্ছি দেখা হবে বিজয়ে..

এর আগে গত বছরের ১০ জুলাই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন ন্যান্সি। পরে নির্দেশ তদন্ত করে সত্যতা পাওয়ায় ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রসিকিউশন জমা দেয় পুলিশ। পরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আব্দুল হাই আজ ১৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

জিডিতে ন্যান্সি উল্লেখ করেন, আমার কণ্ঠ সফলতায় হিংসাত্মক মনোভাব পোষণ করে বিবাদী আসিফ আকবর বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব, রেডিও ও টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে আসছেন।

তিনি আরও বলেন, আসিফ আকবর আমার গাওয়া ১২টি গান অনুমতি না নিয়ে স্বত্ব বিক্রি করে দেন। আমি আমার ১২টি গানের স্বত্ব দাবি করলে বিবাদীর রোষানলে পড়ি। যার পরিপ্রেক্ষিতে বিবাদী আসিফ আকবর বিভিন্ন তারিখ ও সময়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ইউটিউব ও টিভি চ্যানেলে বিভ্রান্তিকর তথ্যসহ কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করেন। আমার বিরুদ্ধে মিথ্যাচার করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: