শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম
পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বুবলীর বার্তা

নিউজ ডেস্ক :: চিত্রনায়িকা শবনম বুবলী। অনেক দিন আড়ালে ছিলেন তিনি। তবে সম্প্রতি নতুন সিনেমার খবর দিয়ে ফিরেছেন এই নায়িকা। নতুন খবর হচ্ছে নির্যাতিত নারীদের সচেতন করতে ফেসবুকে একটি সচেতনতামুলক বার্তা তুলে ধরেন তিনি।

বুবলী লিখেন, ‘স্বামীর নির্যাতন থেকে শুরু করে পথে-ঘাটে যেকোনো অপ্রীতিকর ঘটনায় নারী নিজেকে অনিরাপদ মনে করলে পাশে পাবেন পুলিশের কুইক রেসপন্স টিমকে (কিউআরটি)। দিন-রাত যেকোনো সময় এ দলকে পাশে পেতে ফোন করতে হবে ০১৩২০০৪২০৫৫ নম্বরে (হটলাইন)। তবে প্রচারের অভাবে এখন পর্যন্ত আশানুরূপ ফোন পাচ্ছে না।’

পোস্টটি করার পর নেটিজেনরা মন্তব্য করে সাধুবাদ জানিয়েছেন বুবলীকে।

উল্লেখ্য, সোমবার (১৫ ফেব্রুয়ারি) বুবলী নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘নীল চোখ’ নামের নতুন এ সিনেমা পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। শাপলা মিডিয়ার ব্যানারে এই সিনেমা প্রযোজনা করেছেন সেলিম খান। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন নিরব।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: