শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

আবারও এক হচ্ছেন শাকিব-বুবলী

নিউজ ডেস্ক :: আড়াল ভেঙে বেশ সরব হয়ে ফিরেছেন চিত্রনায়িকা বুবলী। পরপর দুটি সিনেমার নায়িকা হয়ে তার প্রত্যাবর্তন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। আগেই জানা গেছে, শাপলা মিডিয়ার ‘চোখ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেখানে তার নায়ক নিরব ও রোশান। এবার আরো একটি সিনেমায় বুবলীর যুক্ত হওয়ার খবর এলো। আর এ সিনেমাতে তিনি জুটি বাঁধবেন শাকিব খানের সঙ্গে।

২০১৬ সালের কথা। শাকিব খানের বিপরীতে অভিনয় করে যাত্রা শুরু করেন ঢালিউডের এই নায়িকা। একের পর এক সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি। এরপর অনেকটা দিন আড়ালে ছিলেন। এ সময়ের মধ্যে নানান কথা প্রচার হয় তাকে নিয়ে। তবে এবার ফিরছেন নতুন ভাবে।

জানা গেছে, নতুন সিনেমার জন্য শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন বুবলী। আবারো তার ক্যারিয়ারে নতুন সিনেমা যুক্ত হওয়ার খবর মিডিয়াপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে। তার নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। এটি পরিচালনা করবেন নাটক ও বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ তপু খান। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এর আগে ‘যদি একদিন’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে পরিচালক তপু খান জানান, ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং হবে ২০ মার্চ থেকে। টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হবে ক্যামেরার কাজ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁও এর বেঙ্গল স্টুডিওতে শাকিব ও বুবলীর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হবে।’

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যান শবনম বুবলী। এ ছবির নায়ক শাকিব। এর পর শাকিব অন্য নায়িকাদের সঙ্গে কাজ করলেও টানা ১১ সিনেমাতে বুবলী নায়ক হিসেবে পেয়েছেন তাকে। ‘ক্যাসিনো’ সিনেমাতে এ নায়িকা নিরবের বিপরীতে কাজ করেন। সর্বশেষ শাকিব-বুবলী জুটির ‘বীর’ সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: