বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ ২১ মার্চ পর্যন্ত বৃদ্ধি

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের সাথে কানাডার সীমান্ত দিয়ে আগামী ২১ মার্চ পর্যন্ত অপ্রয়োজনীয় সকল যাতায়াত বন্ধ থাকবে। শুক্রবার জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধের মেয়াদ ২০২১ সালের ২১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’

‘কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে কানাডার নাগরিকদের নিরাপদ রাখার ব্যাপারে সুবিধা হয় এমন ভাল জনস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ বিষয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অব্যাহত রাখবো।’

মহামারি করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে ২০২০ সালের মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সীমান্ত দিয়ে কেবলমাত্র পণ্যদ্রব্য ও প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি রয়েছে।

এদিকে বৈশ্বিক মহামারি করোনার ঊর্ধ্বমুখী তাণ্ডব এখনো অব্যাহত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত একদিনেও পৌনে এক লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। পাশাপাশি নতুন করে প্রাণ ঝরেছে আড়াই হাজার ভুক্তভোগীর। এ নিয়ে চীন থেকে ছড়িয়ে পড়া করোনায় বিশ্বে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৮ হাজার ছুঁতে চলেছে। তবে বেড়েছে সুস্থতাও।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৬৪০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৮১৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪২৮ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৫ লাখ ৭ হাজার ৭৪৬ জনে ঠেকেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৩০২ জন ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৮৮ লাখ ৩ হাজার অতিক্রম করেছে।

এসএ/

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: