শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান: ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. শফিকুর রহমানের ১,৮০০ মিটার বারখাল পুনঃখনন সম্পন্ন, টুঙ্গিপাড়ায় কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা ‘শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের প্রধান ভিত্তি’ চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন জেরুজালেম শহর মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

সকাল দশটার মধ্যে হল ত্যাগের নির্দেশ জাবি প্রশাসনের

নিউজ ডেস্ক :: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে। অন্যথা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রহিমা কানিজ বলেন, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিছু সংখ্যক শিক্ষার্থী সরকারি নির্দেশ অমান্য করে কোনো কোনো আবাসিক হলে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ২২ তারিখ সকাল দশটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা। এ হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী ও ৪ জন স্থানীয় বাসিন্দা আহত হন। এর মধ্যে অন্তত ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের এমন সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

হামলা ও সংঘর্ষের পর স্থানীয় মেসগুলোতে অবস্থান করতে ‘নিরাপত্তার অভাব’দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। তবে সরকারের নির্দেশনা ছাড়া হল খোলা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই সবগুলো আবাসিক হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এরপর থেকেই মূলত ছেলেদের সবগুলো হলে শিক্ষার্থীরা অবস্থান করতে শুরু করেন।

অন্যদিকে মেয়েদের হলগুলোর তালা ভেঙে ঢোকার পর আবার সবগুলো হলে তালা ঝুলিয়ে দেয় সংশ্লিষ্ট হল প্রশাসন। তবে পুনরায় হলে ঢোকার লক্ষ্যে আন্দোলনের ঘোষণা দিয়ে রেখেছেন নারী শিক্ষার্থীরা। এই লক্ষ্যে আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক জমায়েতের ঘোষণাও দিয়েছেন তারা। তবে তার আগেই হল ছাড়ার হুকুম জারি করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: