বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ৬ মন্ত্রণালয়ের বৈঠক সন্ধ্যায়

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না- সেই সিদ্ধান্ত নিতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসছে ৬ মন্ত্রণালয়ের বৈঠক। সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এই বৈঠক হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা) মো. শাফায়াত মাহবুব চৌধুরী জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যায় কি না- সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়ে ওইদিন প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ‘সরকার খোলার (শিক্ষাপ্রতিষ্ঠান) পরিবেশটা প্রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ৫-৬ দিনের মধ্যে একটা মিটিংয়ে বসে যাব ইনশাআল্লাহ। এটা আন্তঃমন্ত্রণালয় মিটিং হবে। কারণ অনেককে লাগবে।’

আরএমএম/জেএইচ/এমএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: