শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম
যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়

‘ক্রাশ’ বলায় শ্রাবন্তীকে জবাব দিলেন শহিদ কাপুর

নিউজ ডেস্ক :: ‘ক্রাশ’। সময়ের বেশ ট্রেন্ডি একটি শব্দ। যত্রতত্রই আজকাল শোনা যায় নানাজনের উপর ক্রাশ খাচ্ছেন। মূলত কারো প্রতি বিশেষ দুর্বলতা বা মুগ্ধতাই ক্রাশের কারণ। অনেক সময় ক্রাশকে প্রেমের প্রাথমিক স্তরও বলা হচ্ছে।

জানা গেল কলকাতার অভিনেত্রীর সেই বিশেষ মানুষটির নাম। এমনিতে তৃতীয় সংসার ভাঙা নিয়ে বিতর্কে থাকলেও শ্রাবন্তী আছেন আপন খেয়ালেই। দিব্যি ঘুরছেন-ফিরছেন, শুটিং করছেন। সময় করে ক্রাশও খাচ্ছেন!

সেই ক্রাশ আর কেউ নন! বলিউড সুপারস্টার শহীদ কাপুর। সোশাল মিডিয়ায় সরব শ্রাবন্তী নিজেই এ কথা জানালেন। শহীদ কাপুরের জন্মদিনে এক টুইট বার্তায় তাকে ‘ক্রাশ’ দাবি করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সবসময়ের ক্রাশ।’

শ্রাবন্তীর এই শুভেচ্ছা নজর এড়ায়নি শহীদ কাপুরের। পোস্টের উত্তরে তাকে ধন্যবাদ জানিয়েছেন নায়ক। আর এতে খুশিতে রীতিমত বাক বাকুম করছেন শ্রাবন্তী।

প্রসঙ্গত, শ্রাবন্তী বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। উত্তম কুমারের আসন্ন বায়োপিকে গৌরী দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন। বাংলাদেশের দুটি সিনেমাতেও দেখা মিলবে তার।

এলএ/এএসএম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: