শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম
যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়

তানহার সঙ্গে জুটি বাঁধলেন সাদমান সামীর

জামাল শিকদার :: প্রথমবারের মতো তানহা মৌমাছির সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ অভিনেতা সাদমান সামীর। তারা দু’জন নাসিরউদ্দিন পরিচালিত ‘বাসর ঘর’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এরই মধ্যে তারা দু’জনই শুটিংয়ে অংশ নিয়েছেন।

সিনেমাটি প্রসঙ্গে সাদমান সামীর বলেন, ‘বাসর ঘর’র গল্পটা খুবই চমৎকার। একেবারে পারিবারিক গল্পের সিনেমা এটি। আমি একজন চাকরিজীবী চরিত্রে অভিনয় করছি, তানহা পুলিশের চরিত্রে। তানহার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করছি। আমাদের জুটি নিয়ে আমি খুব আশাবাদী। ’

পরিচালক নাসিরউদ্দিন এর আগে ‘মনে রেখো’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। দীর্ঘ ৯ বছর পর ‘বাসর ঘর’ দিয়ে আবারও নির্মাণে ফিরলেন তিনি। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমায় সাদমান ও তানহা ছাড়া আরও অভিনয় করছেন- ঝুনা চৌধুরী, শিরিন আলম, নাসিরউদ্দিন দিলু, আমিন সরকার প্রমুখ।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সাদমান সামীর বর্তমানে সিনেমা নিয়েই ব্যস্ত। তাকে এর আগে ‘সুপার হিরো’, ‘এপার ওপার’, ‘টাইম মেশিন’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘উদীয়মান সূর্য’।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: