শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম
পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন ঐশ্বরিয়ার সন্ধান মিলল পাকিস্তানে

নিউজ ডেস্ক :: চোখ, মুখ, হাসি; প্রায় একই রকম। প্রথম দৃষ্টিতে যে কেউই ভাববেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে দেখছেন। হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে এক তরুণী সম্প্রতি ভাইরাল হয়েছেন টিকটকের কল্যাণে। নেটাগরিকরা দাবি করছেন, অ্যাশের জমজ বোনই যেন তিনি!

পরিচয় মিলেছে, নতুন এই ঐশ্বরিয়ার বাস পাকিস্তানে। নাম তার আমনা ইমরান। তিনি একজন ‘বিউটি ব্লগার’। তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা নেহাতই কম নয়। সেই সুবাদেই তিনি আলোচিত হয়ে উঠলেন সোশাল মিডিয়ায়। তাকে নিয়ে সংবাদও ছেপেছে টাইমস অব ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যম।

আজকাল নেটমাধ্যমে এক চেহারার দু’টি মানুষকে খুঁজে পেতে খুব একটা কসরত করতে হয় না। প্রায়ই শোনা যায় বিভিন্ন তারকার চেহারার মতো দেখতে অনেকের নাম। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই তার মতো দেখতে এক যুবকের খোঁজ পেয়েছিলেন নেটাগরিকরা। যার নাম সচিন তিওয়ারি।

শাহরুখ, সালমান খানদের মতো দেখতেও লোকের সন্ধান মিলেছে। এবার পাওয়া গেল ঐশ্বরিয়ার মতো একজনকে।

তার ভিডিও ও ছবি দেখে চমকে গিয়েছেন নেটাগরিকরা। মিশ্র প্রতিক্রিয়ায় ভর্তি হয়ে গেছে আমনার ছবিগুলির কমেন্ট বক্স। কেউ কেউ আমনার দিকে কুমন্তব্যও ছুঁড়ে দিচ্ছেন। দাবি জানাচ্ছেন, ঐশ্বরিয়াকে নকল করার চেষ্টা করছেন তিনি। কেউ আবার তাকে ঐশ্বরিয়ার চাইতেও সুন্দর বলছেন।

সোশাল মিডিয়ায় আমনার দিকে নজর দিলে বোঝা যায়, তিনি বিশ্বসুন্দরীর খেতাব পাওয়া অভিনেত্রী ঐশ্বরিয়াকে অনুসরণ করেন। সাদা ওভারকোট পরে একটি ছবি পোস্ট করেছেন আমনা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ‘বুলেয়া’ গানটিতে ঐশ্বরিয়া ঠিক যেমনটি সেজেছিলেন তেমনই লাগছে তাকে।

এলএ/এমকেএইচ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: