শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির

নিজ বাড়ি থেকে অঙ্কুশের সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক :: নিজ বাড়ি থেকে টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরার ব্যক্তিগত সহকারী পিন্টু দে’র (৩৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গেলো মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছিতে। পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে পরিবারের অভিযোগ, পিন্টুর কাছে টাকা চেয়ে নিয়মিত হুমকি বার্তা আসতো। এই ঘটনার সঙ্গে তার কোন যোগাযোগ রয়েছে কিনা, তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে পুলিশ জানিয়েছেন, গত দেড় মাসে ভাগে ভাগে মোট ৩০ হাজার টাকা তার অ্যাকাউন্ট থেকে তুলে অজ্ঞাত কাউকে পাঠানো হয়েছে। এর জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন পিন্টু। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তা থেকে আরও তথ্য খুঁজে বের করার চেষ্টা চলছে।

টালিপাড়ায় অঙ্কুশ-ঐন্দ্রিলার ছায়াসঙ্গী ‘বাপ্পাদা’ হিসেবে পরিচিত পিন্টু। তার মৃত্যুর খবর পেয়ে পিন্টুর বাড়িতে ছুটে যান এই দুই তারকা। বুধবার (৩ মার্চ) সকালে পিন্টুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

অঙ্কুশ বলেন, ‘খুবই সৎ মানুষ ছিলেন বাপ্পাদা। তাই যখনই টাকা চেয়েছেন, দিয়ে দিয়েছি। টাকা চাওয়ার আসল কারণ বুঝতে পারলে এভাবে অসময়ে চলে যেতে দিতাম না।

সূত্র- আনন্দবাজার

এনএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: