বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

সালমানের জন্য প্রস্তুত হচ্ছেন ক্যাটরিনা

নিউজ ডেস্ক :: ক্যারিয়ারের শুরু দিকে সুপারস্টার সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরপর সেই প্রেমে ছন্দপতন হয়। তবে কাজের ক্ষেত্রে এই জুটির প্রেমের কোনো প্রভাব পড়েনি। আবারো তাদেরকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় ভক্তরা।

টাইগার সিরিজের তৃতীয় ছবিতে একসঙ্গে পর্দায় হাজির হবেন সালমান ও ক্যাটরিনা। এর আগে এই সিরিজের দুটি সিনেমাতেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন। আগামী ৮ মার্চ থেকে ‘টাইগার থ্রি’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টাইগার থ্রি’ বলিউডের সবচেয়ে বড় চমক নিয়ে আসতে চলেছে৷ এরকম স্পাই থ্রিলার ভারতীয় সিনেমায় আগে তৈরি হয়নি বলে জানিয়েছেন সিনেমার পরিচালক মণীশ শর্মা৷

জানা যায়, ‘টাইগার থ্রি’ সিনেমার জন্য যুদ্ধের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন ক্যাটরিনা। কারণ পর্দায় সালমানের সঙ্গে মারাত্মক স্টান্ট করবেন নায়িকা। একজন গোয়েন্দা এজেন্টের চরিত্রে নিজের যোগ্যতা প্রমাণে কঠোর পরিশ্রম করছেন ক্যাটরিনা।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘এক থা টাইগার’ মুক্তির পর সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটি রেকর্ড সাফল্য পায়। পরবর্তীতে ২০১৭ সালে মুক্তি পায় এই সিরিজের দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’ ৷ বক্স অফিসে সেই সিনেমাও আলোড়ন তোলে। আর এ সাফল্যকে সঙ্গে নিয়েই এবার শুরু হতে চলেছে ‘টাইগার থ্রি’৷

এনএস/এম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: