শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
বিশ্বকাপে খেলতে বাকুতে কিশোররা ভ্যান গগের ‘দ্য স্টারি নাইট’ চিত্রকর্মে তারার রহস্য উন্মোচন আমের খোসা থেকে তৈরি হচ্ছে চা মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন চা বানাতে গিয়ে দেখেন, রান্নাঘরে ফোঁস ফোঁস করছে ‘কিং কোবরা’ সৌদির বিধিনিষেধে বিঘ্নিত ১৩৯ ফ্লাইট, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর ম্যাক্রোঁ, অবৈধ সমাবেশ নিষিদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর আবার ইরানে বড় হামলার ছক ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচার হওয়া ছয় বাংলাদেশি দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ, অস্পৃশ্যতা ফেরানোর অভিযোগ বিরোধীদের

রোজায় আসিফ, শুভ ও ইমরানের ইসলামিক গান

চলছে পবিত্র রমজা মাস। মুসলমানদের কাছে এ মাসের তাৎপর্য অনেক। মহিমান্বিত এ মাসকে ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

এ মাসে বেশ কয়েকটি ইসলামিক গান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সব শিল্পী। এদের মধ্যে আছেন আসিফ আকবর, কাজী শুভ ও ইমরান মাহমুদুল।

ইতোমধ্যে এসেছে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরানের সুর ও গায়কিতে ‘আজানের ঐ পবিত্র সুর’ এবং লুৎফর হাসানের কথা-সুরে ও আসিফ আকবরের কণ্ঠে ‘পথ দেখাও হে প্রভু’ গানের ভিডিও।

শিগগিরই আসবে কাজী শুভর কণ্ঠে ‘আল্লাহ আল্লাহ বলো’। গানটির কথা ও সুর করেছেন বিচ্ছেদী পলাশ। এছাড়া মোহাম্মদ মিলন গেয়েছেন ‘তুমি রহমান’ । মামুন আফনান রুমীর কথামালায় এতে সুরারোপ করেছেন মিলন নিজেই।

প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়, শিগগিরই বাকি গানগুলো পর্যায়ক্রমে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এর পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ ও স্বাধীন মিউজিক অ্যাপে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: