মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

নোয়াখালীতে স্কুল শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণ

নোয়াখালী থেকে কামাল মাসুদ :: রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬ (ছয়) হাজার মুজিববর্ষ লোগো সংবলিত স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণ করা হয়।

এই সময় চাটখিল উপজেলা প্রাঙ্গনে সকাল ১১টা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্যোগতা রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর একান্ত সহকারি আলহাজ্জ্ব জাহাঙ্গীর আলম সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কুড়িগ্রাম-১ সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, চাটখিল পৌর সভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ার, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইদুর ইসলাম, সাধারণ সম্পাদক চাটখিল উপজেলা আওয়ামী লীগ জাকির হোসেন জাহাঙ্গীর, নোয়াখালী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, চাটখিল পৌর সভার প্যানেল মেয়র আহসান হাবিব সমির, মিজানুর রহমান ভিপি, সায়েম সহ আনেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে মুজিববর্ষ লোগো সংবলিত স্কুল ব্যাগ ও ড্রেস তুলে দেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।

আলোচনায় প্রতিমন্ত্রী বলেন এমন মোহতি উদ্যো যেন আরো বেশি বেশি মানুষ নেয় সে বিষয়ে আহবান করেন এবং শিক্ষাদের উদেশ্যে বলেন স্কুল বন্ধ তাই বাড়িতে ভালো ভাবে পড়া লেখা করার আহবান জানান।
রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর একান্ত সহকারি আলহাজ্জ্ব জাহাঙ্গীর আলম এমন উদ্যোগ ও মানবতার সেবা অবাহত থাকবে বলেও জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: