সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল শিয়ালের মাংস, তক্ষক, জোঁকের তেল: রোগ সারানোর বিশ্বাস কতটা সত্য? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন, শক্ত অবস্থানে বিএনপি আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১ রিয়ালের সাথে বার্সার তুলনা হয় না: মাদ্রিদ ডার্বির আগে মোরিনিও এক দফা দাবিতে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন, পাল্টা অবস্থানে গ্রাহক ফোরাম ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক আইইডিসিআর হতে পারে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে ১৬ কয়েদির মুক্তি

ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকারের সাধারণ ক্ষমায় ঠাকুরগাঁও জেলা কারাগার হতে ১৬জন কয়েদীকে মুক্তি দেয়া হয়েছে।

শুক্রবার বিকালে লঘু সাজাপ্রাপ্ত ১৬জন কয়েদি বন্দিকে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা কারাগার কর্তৃপক্ষ।

মুক্তি প্রাপ্তরা হলেন, খাদেমুল ইসলাম (৩৫), মোফাজ্জল হোসেন (৪৫), আল মামুন(২৩), রবিউল ইসলাম(২৮), সুমন ইসলাম(২০), ফজলুল করিম(২৮), শহিদ আলী(২৮), দিলদার আলী(৩৮), জয় চন্দ্র(৪০), সৌমিক আহম্মেদ(২৩), সোহেল রানা(২৭), মোমিনুল ইসলাম(২০), আরিফুল ইসলাম(২৮), ওমর ফারুক(২৮), মোফাজ্জল হোসেন(৪৩), সামুয়েল রানা(৩৭)।

ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সাধারণ ক্ষমা ঘোষণা করে বেশ কিছু কয়েদী মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে আজ ১৬ জনের মুক্তি দেওয়া হল।

তিনি বলেন, মুক্তির তালিকার মধ্যে প্রথম পর্যায়ে ২২ জনের মুক্তির আদেশ আসে। এর মধ্যে গত কয়েকদিন আগে ৩ জনকে মুক্তি দেয়া হয় এবং আজ শুক্রবার ১৬ জনকে মুক্তি দেয়া হয়। বাকী ৩ জন অর্থদন্ড দিলেই তাদের মুক্তি দেয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে দর্শনার্থীদের সাথে সাক্ষাত বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও কারাগারের বাইরে ও ভেতরে নিয়মিত ভাইরাস নাশক ওষুধ স্প্রে করা হচ্ছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা কারাগারের ধারণ ক্ষমতা সবমিলিয়ে ১৬৫ জন হলেও ১৩ জন মহিলা সহ সেখানে ৩৫৩ জন বন্দি গণনা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: