সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম
নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা সংসদ সচিবালয়ের জনবল কাঠামো আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মালম্বীদের সূর্য্য পূজা অনুষ্ঠিত চীনের জ্যাকি এলেন রাজবাড়ীতে, ভালোবেসে নার্গিসকে করলেন বিয়ে

হাসপাতালে ডেইলি সান সম্পাদক এনামুল হক

নিউজ ডেস্ক :: করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

পত্রিকাটির প্রধান প্রতিবেদক শওকত আলী খান বলেন, ‘বুধবার (১০ মার্চ) গুরুতর শ্বাসকষ্ট শুরু হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন তিনি। তিনদিন শুকনো কাশির সমস্যায় ভোগার পর তাকে হাসপাতালে নেয়া হয়।’

ডেইলি সানে যোগদানের আগে এনামুল হক চৌধুরী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার, জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রয়টার্স, বিএসএস, নিউজ টুডে এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: