সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
পূজায় সম্প্রীতি রক্ষা ও জনস্বার্থে এনসিপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথনাটক ও প্রদর্শনীর আয়োজন সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ দিল্লিতে আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা আয়াস, মারজিয়াদের বিরুদ্ধে কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ, সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

নাশকতা মামলায় কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান কারাগারে প্রেরণ

নোয়াখালী প্রতিনিধি :: নাশকতার মামলায় নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তারের পর জামিনের আবেদন নামঞ্জুর করে কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারিক হাকিম আদালত।

শুক্রবার দুপুর ১টায় নোয়াখালী জুডিশিয়াল কোর্টের বিচারক সোয়েব উদ্দিন খাঁন ১টি মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করার আদেশ দেয়।এ ছাড়া আরো ৩টি মামলায় বাদলের জামিনের আবেদন নাকচ হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা ডিবির (ওসি) হোসাইন আহম্মদ জানান, একটি নাশকতা মামলায় বৃহস্পতিবার বিকালে আটকের পর আইনানুগ ভাবে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বাদলকে চাপরাশিরহাট পূর্ব বাজারে পুলিশের ওপর হামলার ঘটনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী বিচারিক সোয়েব উদ্দিন খানের আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: