শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির

ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক :: টালিউডে ফের করোনার হানা। এবার আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে তিনি সিঙ্গাপুরে কোয়ারেন্টাইনে আছেন। সেখান থেকে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি।

ওই পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, ‘আমার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু আমি সকলকে জানাচ্ছি আমি ঠিক আছি। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকল নিয়মবিধি আমি মেনে চলছি। আমি এখন সিঙ্গাপুরে। একটি কোভিড-১৯ রিকভারি সেন্টারে কোয়ারেন্টাইনে আছি। সকলে শান্ত থাকুন, সুস্থ থাকুন। আমার পরিবার এবং সহায়করা সকলে ঠিক আছেন। ধন্যবাদ এত ভালবাসার জন্য।’

কিছুদিন আগে জরুরি কাজের জন্য কলকাতায় এসেছিলেন তিনি। এরপরই এমন দুঃসংবাদ। ইনস্টাগ্রাম পোস্টে তার অনুরাগীরা শুভকামনা এবং সুস্বাস্থ্যের কামনা করছেন।

ঋতুপর্ণার এ খবরে মুষড়ে পড়েছেন টালিপাড়ার তার প্রিয়জনেরা।

উল্লেখ্য, টালিউডে ঋতুপর্ণার আগে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, আবির চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্যসহ আরও অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: