শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির

বইমেলায় আসছে ভাবনার কবিতার বই

নিউজ ডেস্ক :: মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এর বাইরেও তার একটি পরিচয় হয়ে উঠেছে। তিনি একজন লেখক। এর আগে তার দুটি উপন্যাসের বই প্রকাশ পেয়েছিল। এবার প্রকাশ পাচ্ছে কবিতার বই।

বইমেলায় পাঠক সমাবেশ থেকে প্রকাশ পাবে তার প্রথম কবিতার বই। নতুন এ বইটির শিরোনাম- ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’।

এ নিয়ে ভাবনা বলেন, ‘প্রথম কবিতার বই প্রকাশ হতে যাচ্ছে। এটা ভেবে আমি দারুণ উচ্ছ্বসিত। নিজের অনুভূতি কাব্যের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি বিভিন্ন সময়। তেমনি ৫০টি কবিতা নিয়ে আমার এই সংকলন। আশা করছি, কবিতাগুলো পাঠকের মনে নাড়া দেবে।’

এর আগে ভাবনার লেখা ‘গুননেহার’ ও ‘তারা’ নামের দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। আসছে বইমেলায় কবিতার পাশাপাশি প্রকাশ পাবে ‘গোলাপী জমিন’ নামের তার তৃতীয় উপন্যাস।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: