রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

ই-মেইলের ব্যবহারে সচেতন থাকুন

নিউজ ডেস্ক :: আপনি কী একজন শুদ্ধ মানুষ হতে চান? তাহলে পথ চলার ক্ষেত্রে কিছু শুদ্ধাচার মেনে চলুন। আর তা যদি আপনি পারেন, তবে দেখবেন চমৎকার এক জগতে প্রবেশ করেছেন। শুদ্ধ হওয়া বিষয়টি এমন নয় যে এটা আপনা আপনি হয়ে যায়। শুদ্ধ হওয়ার জন্যে আপনাকে এটা চর্চা করতে হবে। এটা অনেকটা ভালো সঙ্গীত শিল্পী বা ক্রীড়াবিদ হয়ে উঠার মতোই। সাফল্যের জন্যে তাদেরকে যেমন চর্চা করতে হয়, শুদ্ধ মানুষ হওয়ার ব্যাাপরেও আপনাকে সেটা করতে হবে।

প্রযুক্তির ব্যবহার দিনে দিনে মানুষকে অনেকটা রোবটিক করে তুলছে। আমরা প্রযুক্তি ছাড়া এখন কিছুই চিন্তা করতে পারি না। তবে প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশিল হওয়া যাবে না। আর এসব কিছু ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে।

আজ আমরা আলোচনা করবো ‘ই-মেইলের ক্ষেত্রে’ কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সে সম্পর্কে-

ই-মেইলের ক্ষেত্রে
– ই-মেইল এড্রেস খুলুন সহজবোধ্য এবং ফরমাল শব্দে।
– আপনার ই-মেইল একাউন্টের প্রোফাইল পিকচারে অন্যের ছবি/ কার্টুন ইমেজ/ প্রাকৃতিক দৃশ্য ব্যবহার করবেন না। ছবি দিতে হলে নিজের স্পষ্ট ছবি ব্যবহার করুন।
– সাবজেক্ট লিখুন যে বিষয়ের ওপর মূল বক্তব্য লিখেছেন বা ফাইল এটাচ/ আপলোড করেছেন তা নিয়ে।
– স্প্যাম/ জাংক/ অচেনা কারো ই-মেইলের জবাব দিতে সতর্ক হোন।
– ভাষার বিকৃতি, ইমোজি, হাল ফ্যাশনের শব্দ পরিহার করুন।
– ইংরেজি/ বাংলা/ অন্য যে ভাষাই ব্যবহার করুন, তা নির্ভুল করতে সচেষ্ট হোন। ভুল বানান ও বাক্য গঠন ব্যক্তিত্বকে ম্লান করে দেয়।
– শুধু প্রাতিষ্ঠানিক নয়, ব্যক্তিগত ই-মেইলের শেষেও নিজ পরিচয় উল্লেখ করুন।
– অফিসের কাজে ব্যক্তিগত ই-মেইল এড্রেস ব্যবহার না করাই ভালো।
– কাজ শেষে ই-মেইল একাউন্ট লগ-আউট করুন।
– ফরমাল ই-মেইল করার সময় অপ্রচলিত/ বিশেষ ধরনের শব্দ/ ফন্টে লেখা এবং চ্যাটিং-এ ব্যবহৃত হয় এমন শব্দ বর্জন করুন।
– উৎসবে/ পার্বণে একই মেসেজ গণহারে নয়; শুভেচ্ছা বার্তা প্রত্যেকের জন্যে আলাদাভাবে লেখার সময় ও সুযোগ পেলে তবেই পাঠান।
– গোপনীয় মেইলের ক্ষেত্রে কাকে কতটুকু পাঠাচ্ছেন তা নিশ্চিত হোন এবং সাবজেক্ট লাইনে ‘গোপনীয়’ বা ‘কনফিডেনশিয়াল’ শব্দটির উল্লেখ করুন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: