শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম
ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন

চিত্রপরিচালক​​​​​​​ কাজী হায়াৎ আইসিইউতে

নিউজ ডেস্ক :: চিত্রপরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়েছে। রোববার (২১ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। এর আগে কাজী মারুফ তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।

কাজী হায়াৎ গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী ও মেয়ে তারাও করোনায় আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাদেরও হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপর জ্বর অনুভব করেন তিনি। ৩ দিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

কাজী হায়াৎ এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত সিনেমাটি এই পরিচালকের ৫০তম সিনেমা।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: