শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বকেয়া পাওনা ও পেনশনের দাবীতে ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিকদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সুগার মিলে কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরজনিত বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে রবিবার দুপুরে সুগার মিল চত্তরে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও চিনি কল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত আলী উলুব্বী, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেকুজ্জামান রেজা। শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম নবাব ও আব্দুস সামাদ।

এসময় মিলের অন্যান্য কর্মচারীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। বক্তারা তাদের ৩ মাসের বকেয়া বেতন, অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনসন ভাতা ও আখ চাষিদের বকেয়া পাওনা টাকা পরিশোধ সহ চিনি কলে কর্মরত অসহায় শ্রমিক ও দৈনিক হাজিরা শ্রমিকদের এানের দাবি জানান । তা না হলে কঠর আন্দলনের নামবে বলে জানান তারা।

ঠাকুরগাঁও সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন জানান, অবসরপ্রাপ্ত শ্রমিকরা পেনসন ভাতা ও ৩ মাসের বেতন বন্ধ থাকায় তারা মানববন্ধন করেছে। এছাড়াও অবসরপ্রাপ্তদের প্রায় ২ কোটি টাকা বকেয়া রয়েছে । তাদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের জন্য আমরা চেষ্টা করছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: