শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনাম
সাফিয়া সাথীর সফল ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১১ মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাক্স-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক রাহেনুর হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি জরুরি বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’ কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?

‘করোনা-ঝড়ে’ লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, ২৪ ঘণ্টায় দেড় হাজার মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামারীতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত ও প্রাণহানিতে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর– দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে ১ হাজার ৪১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮০ হাজার ৭৮৭ জনের।

তবে এনডিটিভির খবরে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসে প্রাণহানি ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের পরিসংখ্যান বলছে, দেশটিতে নতুন করে ২৪ হাজার ৯৮৬ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সোমবার দুপুর ১২টা পর্যন্ত করোনাভাইরাসে ৮০ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৮১৬ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।
সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন। আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৩৭ হাজার ১২৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আর দুই লাখ ৫৬ হাজার ৩৩৬ জন চিকিৎসাধীন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

করোনায় সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানেই আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৪৩ হাজার ৪০৮ জন। অন্যদিকে এ অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৬ হাজার ৭৭১ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: