শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন

নয়া লুকে মাহিয়া মাহি

নিউজ ডেস্ক :: চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের অভিনয় দিয়ে ইতিমধ্যে দর্শকদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। তবে শুধু পর্দায় নয়, মাহি সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ভক্তদের সঙ্গে নিজের দৈনন্দিন কর্মকাণ্ড শেয়ার করতে পছন্দ করেন এই নায়িকা। নিজের ফেসবুক প্রফাইলে ছবি, ভিডিও প্রকাশ করে জানান দেন তিনি কেমন আছেন, কি নিয়ে ব্যস্ত আছেন? এবার নতুন স্টাইলে হাজির হলেন এই নায়িকা। ভ্রু কেটে নিজেকে ভিন্ন লুক দিয়েছেন অভিনেত্রী।

মঙ্গলবার (৩০ মার্চ) মাহি নিজের নতুন লুকের বেশকিছু ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। যেখানে তার ভ্রু’র কোণায় স্টাইল করে কাঁটা দেখা যায়। নিজেকে এই লুকে কেমন লাগছে, তাও জানতে চান এই সুন্দরী। তবে এই লুক কোনো নতুন সিনেমার জন্য কিনা, সেটা উল্লেখ করেননি তিনি।

তবে ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আয় হায় করসি কি আমি! কেমন লাগে?’

ছবিগুলোর কমেন্ট বক্সে অসংখ্য ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য পড়েছে। তবে কোনোটিরই উত্তর দেননি মাহি।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বিয়ে করে সংসার করছেন। তবে সংসার করলেও সিনেমা থেকে দূরে নেই অভিনেত্রী। বিভিন্ন সময়েই ভক্তদের চমকে দেন তিনি। কিছুদিন আগে একসঙ্গে একশ’ বাঁধাকপি কিনে সবাইকে জানান দেন। গাড়ি ভর্তি করে বাঁধাকপি নিয়ে গেছেন নিজের গ্রামের বাড়িতে।

অনেকটা পাগলাটে স্বভাবের এই নায়িকা আনন্দ করতে পছন্দ করেন। অনেক সময় অভিমান, মন খারাপও হয় তার। সেই খবরও শেয়ার করেন ভক্তদের সঙ্গে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: