শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন

৭২ বছরে পা রাখলেন আলমগীর

নিউজ ডেস্ক :: আজ চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন। ১৯৫০ সালের আজকের এই দিনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম প্রযোজক। এই গুনি তারকার জন্মদিনে একুশে টেলিভিশনের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। শুভ জন্মদিন।

আলমগীর চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে। এরপর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই মহা নায়ক।

১৯৮৫ সালে ‘মা ও ছেলে’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেতা। মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

১৯৮৬ সালে তিনি প্রথম ‘নিষ্পাপ’ নামের একটি সিনেমা নির্মাণের মধ্যদিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্মিত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘একটি সিনেমার গল্প’।

ছোটবেলায় বেশ বড় পরিসরেই আলমগীরের জন্মদিন পালন করতেন তার বাবা-মা। এখন পরিবারের সঙ্গে ঘরোয়া আয়োজনে কাটান এই দিনটি। বছরের অন্যান্য দিনের মতোই আলমগীর তার জন্মদিনও স্বাভাবিকভাবেই কাটানোর চেষ্টা করেন।

এবার ৭২ বছরে পা রাখলেন তিনি। বললেন- ‘কোনো বিশেষ আয়োজন নেই। যখন ৭০ পূর্ণ করেছি, তখন একটি পরিকল্পনা ছিল। কিন্তু সেসময় দেশে লকডাউন ছিল এবং করোনার আক্রমণ শুরু হয়েছিল বেশ জোরালোভাবে। তাই সেসময় পরিকল্পনাটি বাতিল করি।’

আজকের দিনটি নিয়ে আলমগীর বলেন, ‘সকালে শুধু আমার অফিসে যাব। সেখানে কিছু কাজ আছে। এরপর বাকি সময় বাসাতেই কাটাব। এর বাইরে আর কোনো পরিকল্পনা নেই।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: