বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম
হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি

সোমবার থেকে বন্ধ কুবি’র প্রশাসনিক কার্যক্রম

নিউজ ডেস্ক :: দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সব ধরণের কার্যক্রম বন্ধ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের।

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার থেকে সারাদেশে লকডাউন। তাই যতদিন লকডাউন থাকবে ততদিন বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। তিনি আরও জানান, সরকার যদি লকডাউনের সময়সীমা বাড়ায় তাহলে সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: