শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম
রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত অক্ষয়

নিউজ ডেস্ক :: করোনা আক্রান্ত হওয়ার এক দিন পর হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। আজ সোমবার সকালে নিজেই টুইট করে জানালেন সে কথা। শারীরিক অবস্থার তথ্যও দিলেন সেই টুইটে।

বলিউডের সবচেয়ে ফিট এই অভিনেতা টুইট করে বলেন, ‘আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। প্রার্থনার সুফল পাচ্ছি আমি। সুস্থ হচ্ছি ধীরে ধীরে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি। খুব তাড়াতাড়ি ছাড়া পাব বলেই আশা করছি। নিজেদের খেয়াল রাখুন’।

এর আগে রোববার (৪ এপ্রিল) অক্ষয় কুমারের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই ‘রাম সেতু’ ছবির কলাকুশলীদের করোনা পরীক্ষা করানো হয়।

সূত্রের খবর, ১০০ জনের কোভিড পরীক্ষা করে ৪৫ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে। সেটে সংক্রমণ ছড়িয়ে পড়তেই বন্ধ করে দেওয়া হয়েছে ‘রাম সেতু’ ছবির কাজ।

এর আগে নিজের করোনা আক্রান্তের খবর জানিয়ে টুইটে অক্ষয় লেখেন, ‘আজ (৪ এপ্রিল) সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপতত হোম কোয়ারেন্টাইনে আছি। প্রয়োজনীয় মেডিকেল পরামর্শের অধীনে রয়েছি’।

পাশাপাশি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলে করোনা পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধ করেছেন তিনি। অভিনেতা বলেন, ‘আমি আশাবাদী দ্রুত কাজে ফিরব’।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: