শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

নতুন ডেস্কটপ ভার্সন নিয়ে আসল ফেসবুক

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী নতুন ডেস্কটপ ভার্সন নিয়ে এসেছে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার নতুন করে সাজানো হয়েছে ফেসবুকের অন্দরমহল। সেই সঙ্গে ডেস্কটপ ভার্সনে নতুন যুক্ত হয়েছে ডার্ক মোড।

এর আগে ২০১৯ সালে এফ৮ ডেভলপার কনফারেন্সে ফেসবুক কর্মকর্তারা জানিয়েছিলেন, খুব শিগগিরই তারা বদলাতে যাচ্ছেন ফেসবুকের অবয়ব।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মোবাইলে ডার্ক মোড যে সুবিধা দেয় গ্রাহকরা সেই একই সুবিধা পাবেন ডেস্কটপের ক্ষেত্রেও। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ডিজাইন ব্যবহারের ফলে ভিডিও দেখা, গেম খেলা অথবা গ্রুপে সকলের সঙ্গে চ্যাট করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। আরও ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠেছে ফেসবুক। ক্রিয়েটিভ অ্যান্ড স্পেস গ্রুপ এবং অ্যাডের জন্যও পদক্ষেপ আরও সহজ করেছে নতুন ডিজাইন।

নতুনভাবে সাজানো ফেসবুক ডেস্কটপ মানুষের চোখের ক্লান্তি দূর করবে। পাশাপাশি নতুন ডিজাইনের ডেস্কটপ অভিজ্ঞতা পাঠ করার ক্ষেত্রে একেবারে যথাযথ। গত মাসেই ফেসবুক ডার্ক মোড ম্যাসেঞ্জার নিয়ে এসেছে। মার্চ মাসে ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপও তাদের ডার্ক মোড নিয়ে এসেছে।

কীভাবে ফেসবুকের নতুন ওয়েবসাইটে বদলে ফেলবেন আপনার অ্যাকাউন্ট? ফেসবুক হোম পেজে গিয়ে ডান দিকের কোণে নিচের দিক করা তির চিহ্নে ক্লিক করুন। এরপর ক্লিক করুন সুইচ টু নিউ ফেসবুক অপশনে। সেখানে ডার্ক মোড-এ ক্লিক করলেই ডেক্সটপে খোলা ফেসবুক অ্যাকাউন্ট বদলে যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: