শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম
আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প

মৌসুমীর অনিশ্চয়তায় থাকা সিনেমাটি মুক্তি পাচ্ছে

নিউজ ডেস্ক :: মৌসুমী হামিদের ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ‘হাডসনের বন্দুক’ । ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদানের ছবিটি নানা জটিলতায় এখনো মুক্তি পায়নি। সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন প্রশান্ত অধিকারী।

সম্প্রতি ছবিটি মুক্তি ব্যাপারে তোরজোড় শুরু করেছেন পরিচালক। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবিটি মুক্তি দিতে চান প্রশান্ত অধিকারী।

জানা গেছে, সিপাহী বিপ্লবের সময় ঐতিহাসিক একটি বন্দুক হারিয়ে যায়। একজন শৌখিন গোয়েন্দা সেই বন্দুক উদ্ধার করতে চায়। রহস্যজনক ঘটনা নিয়েই এর গল্প।

এদিকে অনেকটাই চুপিসারে সরকারি অনুদানের একটি ছবির শুটিং শুরু করলেন মৌসুমী। হৃদি হকের সরকারি অনুদানের ছবি ‘১৯৭১ সেই সব দিন’-এ কাজ করেছেন এই সুন্দরী। মাস চারেক আগে শুটিং শুরু করলেও পরিচালকের নিষেধাজ্ঞার কারণে কাউকে জানাননি।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় মৌসুমী জানালেন, বেশির ভাগ শুটিংই শেষ। অল্প কিছু কাজ বাকি আছে। শিগগিরই শেষ হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: