শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম
সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত

চিত্রনায়ক জিৎ করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। করোনায় আক্রান্ত হওয়ার খবর মঙ্গলবার জিৎ নিজেই তার ফেসবুক পেজে  জানিয়েছেন।

জিৎ লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আমি করোনা পজিটিভ। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি। গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। শিগগিরই দেখা হবে।’

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে  বাড়ছে সংক্রমণের মাত্রা। ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক প্রাণহানি হয়েছে। করোনায় একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৬১ জন।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন। মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছিলেন


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: