শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম
সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত

‘গল্পের প্রয়োজনে কাছাকাছি আসতেই হয়’

নিউজ ডেস্ক :: করোনা সংক্রমণ রোধে দেশে লকডাউন চলছে। এ পরিস্থিতিতে অনেক অভিনয়শিল্পী শুটিং করছেন না। আবার অনেকে স্বাস্থ‌্যবিধি মেনে শুটিং করছেন। এ তালিকায় রয়েছেন এ সময়ের আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা।

কীভাবে শুটিং করছেন তা জানিয়ে তিশা বলেন—সবাই অনেক আতঙ্ক নিয়ে কাজ করেন। কলাকুশলীরা স্বাস্থ্যবিধি মানছেন। কিন্তু সব সময় শিল্পীদের মাস্ক পরার সুযোগ থাকে না। শুটিং ও মেকআপের সময় মাস্ক খুলে রাখতে হয়। অর্থাৎ ভয়টা থেকেই যায়।

নাটক-টেলিফিল্মের গল্পের প্রয়োজন অনেক সময় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয় শিল্পীদের। এ সব দৃশ্যের শুটিং কীভাবে করছেন? এ বিষয়ে তিশা বলেন—কিছু করার নেই। গল্পের প্রয়োজনে কাছাকাছি আসতেই হয়। রোমান্টিক দৃশ্য কোনোভাবেই এড়ানো যাচ্ছে না। গল্পের প্রয়োজনে দৃশ্যগুলো করতে হচ্ছে।

টেলিভিশন নাটকের পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন ওয়েব ফিল্মে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব‌্যা ২০০৩’। এ সিনেমায় আরো অভিনয় করেছেন—কাজী নওশাবা আহমেদ, শিপন মিত্র, তন্ময়, শারমিন আঁখি প্রমুখ। মুক্তির পর সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: