বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম
৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে এবারে ঈদের দুই নাটক

নিউজ ডেস্ক : এবারের ঈদুল ফিতরে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লাব ইলেভেন’ প্রকাশ করছে নতুন দুটি নাটক। নাটক দুটির মধ্যে হয়েছে কাজল আরেফিন অমি’র রচনা ও পরিচালনায় ‘ হঠাৎ দেখা’ এবং মেজবাহ উদ্দীন সুমনের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় ‘বিবাহ করিতে চাই না’।

‘হঠাৎ দেখা ‘ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজীন তিশা, বাঁধন লিংকন, শারিকা সাবাহ সহ আরও অনেকে । অপর নাটক ‘বিবাহ করিতে চাইনা’ তে আছেন তাহসান খান, সায়লা সাবি সহ আরও অনেকে।

আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি, প্রেম-বিরহ, সুখ-দু:খের মিশেলে নির্মিত হয়েছে নাটক দুটি।

মোশনরক এন্টারটেইনমেন্ট এর সার্বিক তত্বাবধানে নির্মিত এই নাটক দুটি এবারের ঈদুল ফিতরে ক্লাব ইলেভেন এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

ক্লাব ইলেভেনের কর্ণধার আকবর হায়দার মুন্না জানান, দেশ এখন করোনা ভাইরাসের মাহমারিতে আতংকিত। এর প্রভাব পড়েছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও। লক ডাউনের কারণে হচ্ছে না নতুন কোন নাটকের শুটিং। আমারাও আমাদের ঈদ আয়োজন বড় পরিসরে করতে পারছি না। যে নাটক দুটি আমরা এবারের ঈদে প্রকাশ করছি তার শুটিং করোনা মহামারির অনেক আগেই করে রেখেছিলাম। আশাকরছি ঈদের এই নাটক দুটি সবার ভালো লাগবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: