সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম
হিটস্ট্রোক এড়াতে যেসব খাবার ও পানীয় জরুরি হজের সময় রিয়াজুল জান্নাহ জিয়ারতের সময়সূচি স্টোরকিপার পদে চাকরি দেবে আদ্-দ্বীন হাসপাতাল কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরি করে কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধসামগ্রী বিতরণকালে বাসা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি একথা বলেন। খবর বাসসের।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইস্ট করে অপপ্রচার তথা গুজব ছড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি যারা মারা গেছেন, ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মারা গেছেন। প্রকৃতপক্ষে মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে দেখা যাচ্ছে করোনা পজিটিভ এবং নেগেটিভ দুটোই আসছে। এসব মৃত্যু নিয়েও অনেকে মিথ্যাচার করছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এ সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ৭৫ পরবর্তী ইতিহাসে নজিরবিহীন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।

এছাড়াও ১ কোটি মানুষের মাঝে রেশন কার্ড এবং ৫০ লাখ মানুষের মাঝে নগদ সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। ঈদকে সামনে রেখে এসব উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’

পরে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির পক্ষ্য থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাঝে প্রতিনিধির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধসামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: