বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
খেলাপি ঋণ: ১০০ টাকা ঋণের ৪৭ টাকাই ঝুঁকিতে নাটকীয় ম্যাচে ইউনাইটেডের ড্র, আত্মঘাতী গোলে হেরেই গেল বায়ার্ন ঢাকা মহানগর উত্তর জামায়াতের ২১৯ জন মজলিসে শূরা সদস্যের শপথ কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির এবার বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা

আজ মহাজগতে বলয়গ্রাস সূর্যগ্রহণ

নিউজ ডেস্ক :: আজ বৃহস্পতিবার মহাজগতে বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। জ্যোতির্বিজ্ঞানীরা এ বলয়কে ‘রিং অব ফায়ার’ বলে থাকেন। গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা এ তথ্য জানিয়েছে।

‘রিং অব ফায়ার’ সূর্যগ্রহণটি মূলত ভালভাবে দেখা যাবে কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্ব অংশ, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে। রাশিয়ার সাইবেরিয়া থেকেও কিছুটা দেখা যাবে। পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশ ও কুমেরুর উত্তরাংশ থেকে আংশিকভাবে নজরে আসবে এই সূর্যগ্রহণ।

আবহাওয়া দফতর বলছে, গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ২টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে দুপুর ৩টা ৫৫ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৪১ মিনিট ৫৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ২৮ মিনিট ৪২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিট ১২ সেকেন্ডে।

যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো থেকে উত্তর-পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কানাডার হাডসন সাগর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। সর্বোচ্চ গ্রহণ হবে গ্রিনল্যান্ডের আবনানাটা থেকে দক্ষিণ-পূর্ব দিকে হান্স আইল্যান্ডে। রাশিয়ার মাগদান ওব্লাস্ট শহর থেকে উত্তর-পশ্চিম দিকে বেরিং সাগরে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে। গ্রহণ শেষ হবে চীনের ইজহু শহরে বলেও জানিয়েছে জলবায়ু মহাশাখা।

গত ২৬ মে দেখা গিয়েছিল ‘সুপার ব্লাড মুন’ বা চন্দ্রগ্রহণ। আর আজ ১০ জুন হতে যাচ্ছে সূর্যগ্রহণ। ব্যবধান মাত্র দুই সপ্তাহ। এদিন চাঁদ আসবে সূর্য ও পৃথিবীর মাঝে। এতে বার্ষিক সূর্যগ্রহণে চাঁদের ছায়ায় সূর্যের প্রায় ৯৪ দশমিক ৩ শতাংশ ঢাকা পড়বে। তখন শুধু একটি বলয় দেখা যাবে।

পুরাণ অনুসারে, এবার শনি জয়ন্তীতে হতে যাচ্ছে সূর্যগ্রহণ। এর আগে ১৮৭৩ সালের ২৬ মে শেষবার শনিজয়ন্তীতে সূর্যগ্রহণ হয়েছিল। অর্থাৎ তার ১৪৮ বছর পর ফের শনি জয়ন্তীতে হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণে চোখের সমস্যা অনেকেরই দেখা দেয়। তাই গ্রহণ কখনই স্বাস্থ্যের জন্য ভাল নয়।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: