বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম

স্বশরীরে পরীক্ষা স্থগিত করলো হাজী দানেশ বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক :: করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষণা করায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ফজলুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সদর উপজেলায় ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন আরোপ করা হয়েছে। এ সময়ে উক্ত এলাকায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। ফলে বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ জুন থেকে কয়েকটি বিভাগের পরীক্ষার রুটিন প্রদান করা হয়েছিল। ইতিমধ্যে ভেটেরিনারি অনুষদের ১টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত ১ জুন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনদের উপস্থিতিতে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছিল ১০ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিতিতে পরীক্ষা পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা মে‌সে কিংবা বাসায় থে‌কে পরীক্ষায় অংশ নে‌বেন।

উল্লেখ্য, করোনার কারণে গত বছরের ১৮ মার্চ থে‌কে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময় শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা চালুর দা‌বি‌তে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূ‌চি পালন করেন। সর্ব‌শেষ গত বৃহস্প‌তিবার বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী‌দের ব্যানা‌রে পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূ‌চি পা‌লিত হ‌য়।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: