শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম
ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে

হলিউড অভিনেত্রী লিসা বেনস আর নেই

নিউজ ডেস্ক :: মারা গেছেন ‘গন গার্ল’খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিসা বেনস। গত ৪ জুন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এই প্রবীণ অভিনেত্রী। এরপর টানা ১১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে না ফেরার দেশে চলে গেলেন এই তারকা।

অভিনেত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভর্তি ছিলেন নিউইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে। গত সোমবার সেখানেই মারা যান তিনি।

সংবাদমাধ্যমে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন অভিনেত্রীর ম্যানেজার ডেভিড উইলিয়ামসন।

গত ৪ জুন অভিনেত্রী লিসাকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি মোটরবাইক। ঘটনাটি ঘটেছিল ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে। সেই সময় অ্যামস্টারডাম অ্যাভিনিউ ক্রস করছিলেন লিসা বেনস। তার গন্তব্য ছিল নিজের প্রাক্তন স্কুল, জুলিয়ার্ড।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মাথায় গুরুতর চোট পেয়েছিলেন লিসা। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ।

উল্লেখ্য, শুধু গন গার্লই নয়, হলিউডের একাধিক উল্লেখযোগ্য সিনেমাতে অভিনয় করেছেন লিসা।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: