বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম

পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশকিছু পরিবর্তন আসছে

নিউজ ডেস্ক :: করোনাভাইরাস সংক্রমণের সময়ে উচ্চশিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে বেশকিছু পরিবর্তন আনতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষাবর্ষের সময় কমানো, বিভিন্ন ছুটি বাতিলসহ ছয়টি প্রস্তাব দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের ‘রিকভারি গাইডলাইন’ পাঠানো হয়েছে। সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার এই গাইডলাইন পাঠায় ইউজিসি।

ইউজিসির পাঠানো ছয় প্রস্তাবনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিতে হবে।

গাইডলাইনে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত একাডেমিক ক্যালেন্ডারের সময় ‘উল্লেখযোগ্য ও গ্রহণযোগ্যভাবে’ কমিয়ে আনতে বলা হয়েছে। এ ছাড়া ব্যবহারিকসহ সব বিষয়ের ক্লাস, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, কুইজ, চূড়ান্ত পরীক্ষা প্রচলিত সময়ের চেয়ে কম সময়ের মধ্যে সম্পন্ন করতে বিভিন্ন ছুটি কমানো বা বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে একাডেমিক ক্যালেন্ডারের সময় কমানোর স্বার্থে ক্লাস টেস্ট, কুইজ, মিডটার্ম পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, টার্ম পেপারের মতো মূল্যায়ন পদ্ধতির বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো নতুনভাবে চিন্তা-ভাবনা করতে পারবে।

তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাসের সময় আগের মতোই থাকবে। লেকচারের সংখ্যা কমানোর প্রয়োজন হলেও পুরো সিলেবাসের পাঠ শেষ করতে হবে।

চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতিমূলক ছুটি, দুই পরীক্ষার মাঝের ছুটি এবং দুটি বর্ষ বা সেমিস্টারের মাঝের ছুটি কমাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো।

উল্লেখ্য করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে অনলাইনে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস নিয়েছে।

এফএ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: