বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম

আবারও ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানে

নিউজ ডেস্ক :: করোনার কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ জুন খোলার কথা থাকলেও মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ায় তা খোলা সম্ভব হচ্ছে না। এছাড়া সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন। এ অবস্থায় ফের অনিশ্চিত হয়ে পড়েছে যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৯৩ শতাংশ। দেশে মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনও সুযোগ নেই।

এদিকে লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

এসএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: