শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ফুলবাড়ীতে ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

 অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার সকাল ১১ টায় সরকারিভাবে ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা খাদ্য দপ্তরের উদ্যোগে ফুলবাড়ী খাদ্যগুদাম চত্বরে আয়োজিত ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা ও ফুলবাড়ী চাউল কল মালিক সমিতির যূগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বাবু।

শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী যৌথভাবে চলতি ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি ইরিবোরো ধান ও চাল সংগ্রহ মৌসুমে ফুলবাড়ী উপজেলায় ২ হাজার ৬৭৬ মেট্রিক টন ধান এবং ৪ হাজার ৫৯৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ বছর ধানের প্রতি কেজি মূল্য ২৬ টাকা এবং চালের প্রতি কেজি মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ধান কৃষকদের কাছ থেকে জন প্রতি এক টন করে সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সিনিয়র সহ-সভাপতি হারুন উর রশিদ, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক আল আমিন, কার্যকরী সদস্য চন্দ্রনাথ গুপ্ত, আল মামুন চৌধুরীসহ চাউল কল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: