শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম
ইতিহাস-ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন নওগাঁর কুসুম্বা মসজিদ দেখতে দর্শনার্থীদের ভিড় প্রবাসীদের সুখবর দিলো আরব আমিরাত, সুবিধা পাবেন যারা ন্যাটোর হামলার জবাব ধ্বংসাত্মক হবে: রাশিয়া অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র জয়ের স্বপ্ন নিয়ে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম অপরিবর্তিত স্থানীয় সরকার নির্বাচন নিজেদের প্রস্তুতির কথা জানালেন আসিফ-সারজিস বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ

৩১শে জুলাই পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল

নিউজ ডেস্ক :: করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসায় ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ ৩০শে জুন শেষ হবার কথা ছিল। এখন এ ছুটির মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১শে জুলাই পর্যন্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সারাদেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: