বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম

জাবি ডিএসই`র সভাপতি ফারিহা, সম্পাদক আশরাফ

নিউজ ডেস্ক :: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের বিতর্ক সংগঠন ডিবেটিং সোসাইটি অফ ইকনোমিক্স (ডিএসই) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ফারিহা আফনান শাহেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৪৬তম ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ বিন আশরাফ।

১ জুলাই সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সারা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (শিক্ষা ও গবেষণা) সামিরা তাসনীম মিম, সহ-সভাপতি (বিতর্ক) মো. আরিফ, সহ-সভাপতি (প্রশাসন) সীমান্ত বুলবুল সজল, যুগ্ন সা. সম্পাদক (প্রশাসন) নাইম সরকার দিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক (বিতর্ক) তাপসী দে প্রাপ্তি, যুগ্ম-সাধারণ সম্পাদক(যোগাযোগ) ভাস্কর দে ধ্রুব, সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম, সহ-সাংগঠনিক সম্পাদক জয় ভূষণ দেবনাথ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ইমরান হােসেন, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক আসিফা মেহজাবিন প্রমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সারা সুলতানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মার্জিয়া আলম নিশা, অনুষ্ঠান সম্পাদক মো: ওবায়দুল্লাহ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সামিয়া ইসলাম আনিকা, নওরীন রহমান, ওয়াসিফ ফুয়াদ সিয়াম, সাদিয়া সরোয়ার উল্লাস, রাইসা আদিবা রাহা।

নতুন কমিটি ঘোষণা উপলক্ষে অনলাইনে “প্রদর্শনী বিতর্ক ও দায়িত্ব হস্তান্তর” অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. খন্দকার মো: আশরাফুল মুনিম, প্রতিষ্ঠাকালীন সভাপতি ও গবেষক ড.ওমর ফারুক সুজন, জেইউডিও’র সাধারণ সম্পাদক ফারহান আনজুম করিম।

উল্লেখ্য, ডিবেটিং সোসাইটি অফ ইকনোমিক্স (ডিএসই) বিতর্ক চর্চার পাশাপাশি নিজ বিভাগের সাংস্কৃতিক চর্চায়ও নেতৃত্ব দিয়ে আসছে।

আরকে//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: