বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

এখনো আনুশকাকে ‘প্রপোজ’ করেননি কোহলি!

 নিউজ ডেস্ক : বলিউডের অন্যতম আদুরে জুটি আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। এরই মধ্যে দুজন নিজেদের কিছু ইচ্ছের কথা প্রকাশ্যে এনেছেন। ইতালির নয়নাভিরাম স্থানে বিয়ের মাধ্যমে তাঁরা স্বপ্নের প্রথম ধাপ সম্পন্ন করেন। দাম্পত্যজীবনে তাঁদের সমীকরণ দেখে মনে হচ্ছে, তাঁরা যেন রোমান্টিক ছবির কোনো চরিত্র। কিন্তু বিরাট এখনো আনুশকাকে আনুষ্ঠনিকভাবে প্রেমের প্রস্তাব দেননি। খবরটি বেশ বিস্ময়কর, তাই না?

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, কেন আনুশকাকে এখনো প্রস্তাব দেননি, তা প্রকাশ্যে এনেছেন বিরাট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ফুটবল তারকা সুনীল ছেত্রীর সঙ্গে লাইভে আসেন বিরাট। তাঁদের আলাপচারিতার সময় আনুশকাকে এখনো প্রস্তাব না দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন সুনীল।

সুনীলের সূত্র ধরে বিরাট কোহলি বলেন, ‘আমার মনে হয় যদি আপনি মনেপ্রাণে চান কিংবা ভালোবাসেন, তাহলে কোনো বিশেষ দিন, ভালোবাসা দিবস অথবা অন্য কিছু থাকে না। প্রতিটি দিনই ভালোবাসা দিবস ও বিশেষ হতে পারে। আর আনুশকা যা বলেছে, তা সম্পূর্ণ সত্য।

আমাদের মনে হয়নি যে আমাদের তা করার প্রয়োজন ছিল। জানতাম আমরা বিয়ে করতে যাচ্ছি। এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। সুতরাং যখন আমরা জানতে পারলাম সব কিছু ভালোভাবে চলছে, আমরা একসঙ্গে জীবন শুরুর বিষয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। আর প্রাকৃতিকভাবেই সব কিছু হচ্ছিল।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: