শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার

আজ লাল গালিচায় দ্যুতি ছড়াবেন তারকারা

নিউজ ডেস্ক :: মহামারি করোনার কারণে গত বছর হয়নি কান চলচ্চিত্র উৎসব। এবারও পূর্বনির্ধারিত ১১ থেকে ২২ মে’র সূচি পিছিয়ে যায়। সে সময়ই আসরটি না হওয়ার শঙ্কা জেগেছিল। তবে সব অনিশ্চয়তা পেছনে ফেলে অবশেষে শিল্পী, কলাকুশলী ও বিচারকের সরাসরি উপস্থিতিতে আজ থেকে শুরু হচ্ছে এই উৎসব। আয়োজনে যথারীতি আছে সারা দুনিয়ার নানা প্রান্তের, নানা স্বাদের চলচ্চিত্রের প্রদর্শনী, পাশাপাশি চলবে চলচ্চিত্রের বেচাকেনাও। লাল গালিচায় দ্যুতি ছড়াবেন তারকারা।

এ বছর উৎসবের জন্য জমা পড়ে দুই হাজার ৩০০ চলচ্চিত্র, যার মধ্যে কানের চার বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ৬৩টি। কয়েক বছর ধরে প্রবল সমালোচনার মুখে অন্যান্য উৎসব, পুরস্কারের মতো কানও এবার প্রাধান্য দিয়েছে নারী নির্মাতাদের। এবার ৬৩টি চলচ্চিত্রের মধ্যে ২০টিরই পরিচালক নারী। সংখ্যাটি মাত্র দুই বছর আগেও ছিল ১৪। মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়াই করবে ২৪টি সিনেমা। এর মধ্যে চারটি নারী নির্মাতার। তাঁরা হলেন হাঙ্গেরির ইডিকো এনিয়েদি [দ্য স্টোরি অব মাই ওয়াইফ], ফ্রান্সের মিয়া হান্সেন-লাভ [বার্গম্যান আইল্যান্ড], ক্যাথরিন কাসিনি [লা ফ্রাকচার] ও জুলিয়া ডুকুরনো [টিটানে]। এ ছাড়া এবার প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে শন পেনের ‘ফ্লাগ ডে’, ফ্রাঁসোয়া ওজুর ‘এভরিথিং ওয়েন্ট ফাইন’, আসগর ফারহাদির ‘আ হিরো’, পল ভারহোভেনের ‘বেনেডেটা’ ইত্যাদি। উৎসবের উদ্বোধনীতে প্রদর্শন করা হবে প্রতিযোগিতা বিভাগের ছবি ‘অ্যানেট’। এবারের উৎসব বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক’। কারণ এবারই প্রথম উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে বাংলাদেশের আবদুল্লাহ মোহাম্মদ সাদের ছবি ‘রেহানা মরিয়ম নূর’। ‘আঁ সাতে রিগা’ বিভাগের ছবিটির প্রদর্শনী অবশ্য আগামীকাল, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

সরাসরি অংশগ্রহণে এবারের উৎসব হলেও থাকছে নানা বিধি-নিষেধ। অংশগ্রহণকারীদের হয় টিকা দেওয়া থাকতে হবে, না হয় থাকতে হবে করোনা নেগেটিভ সনদ। ১০ দিন ধরে উৎসব চলার সময় কয়েক দিন পর পর হবে কভিড টেস্ট। সার্বক্ষণিক মাস্ক পরার বাধ্যবাধকতা তো আছেই।

গেল বারের মতো এবারের উৎসবের প্রধান জুরি হিসেবে আছেন বিখ্যাত মার্কিন পরিচালক স্পাইক লি। প্রতিযোগিতা বিভাগের অন্য আট বিচারকের পাঁচজনই নারী।

জলবায়ু পরিবর্তন, পরিবেশ সচেতনতা নিয়েও বার্তা দেওয়া হবে এবারের উৎসবে। কার্বণ নিঃসরণ কমাতে ছোট করা হয়েছে লাল গালিচার আকৃতি। দক্ষিণ ফ্রান্সের সমুদ্র শহর কানে আজ শুরু হওয়া উৎসবের পর্দা নামবে ১৭ জুলাই। এবারের উৎসবের বাজেট দুই কোটি ইউরো [২০০ কোটি টাকার বেশি]।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: