শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহে হেব্বি গ্রুপ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 ঝিনাইদহ থেকে মাহমুদুর রহমান : ঝিনাইদহে হেব্বি গ্রুপ পরিবারের পক্ষ থেকে ৫০ টি পরিবারকে খাদ্য সহায়তা করা হয়েছে। দিনমজুর, মধ্যেবিত্ত পরিবার এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল সোমবার চান্দা গার্ডেনে পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট ফারুক ইমরান (সভাপতি হেব্বি গ্রুপ ফাউন্ডেশন), জনাব আব্দুল্লাহ আল-সামি (উপ সহকারী পরিচালক জেলা সমাজ সেবা অধিদপ্তর ঝিনাইদহ), জনাব শাহিনুর রহমান লিটন (পরিচালক মর্নিংবেল স্কুল), জনাব গাউস গোর্কী (সদস্য সচিব ঝিনুকদহ ভাষা পরিষদ), জনাব মাহমুদ আল হাসান সাগর (সহ সভাপতি হেব্বি গ্রুপ ফাউন্ডেশন), জনাব মামুন হোসাইন ( সহ সভাপতি কে পি বসু ব্লাড ব্যাংক ঝিনাইদহ), জনাব জাহান লিমন (প্রধান নির্বাহী এবং সাধারণ সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন) মালেকা হেনা মায়া (এডমিন দূরন্ত ঝিনাইদহ), জনাব রবিউল ইসলাম সাংবাদিক (দৈনিক নব চিত্র ঝিনাইদহসহ অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এছাড়া হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের এডমিন জিল্লু মডারেটর আশিক বিশ্বাস, আবিদ হাসান শোভন, অমিত কুমার সাহা, সোলাইমান সৈকত, চৈতি, জান্নাত, ও সাথী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী জাহান খাঁন লিমন বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় এই ভাবে সমাজের অসহায় মানুষ ও শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোঁটাতে পারি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: