শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক টানেল স্থাপন

 মাহমুদুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার শহরের লালন সড়কের দোয়েল চত্তর উপজেলার প্রবেশ পথে এ টানেলের স্থাপন করা হয়। পৌর মেয়রের ব্যক্তিগত অর্থায়নে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত টানেলটি জনসাধারণের জন্য উদ্বোধনের পরই খুলে দেওয়া হয়েছে। ফলে শহরের প্রায় শতাধিক পোশাকের দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতা সাধারণ এ টানেলের মধ্যে দিয়ে জীবানুমুক্ত হয়ে কেনাকাটা করতে পারবেন।

উপজেলার লালন সড়ক হয়ে শহর সংলগ্ন মার্কেটগুলোতে আগত ক্রেতা ও জনসাধারণকে এই টানেল হয়ে একমুখী বাজারে প্রবেশ করতে হবে। ফলে কিছুটা হলেও করোনা মোকাবিলা করা সম্ভব হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সেনাবাহিনীর ১১৯ ফিল্ড ওয়ার্কসপ কোম্পানি টানেলটি নির্মাণ করে।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের লে,কর্নেল নাসির আহম্মেদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, ক্যাপ্টেন মারুফ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: