মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

হাতীবান্ধায় সুপ্রিম কোর্টের আইনজীবী’র সৌজন্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

হাতীবান্ধা থেকে কাজী শাহ্ আলম : লালমনিরহাট প্রতিনিধি- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল এর সৌজন্যে মঙ্গলবার দিনব্যাপী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নে অসহায় হতদরিদ্র ২শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল পাটোয়ারীর আয়োজনে মঙ্গলবার সকালে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায় হতদরিদ্র ২ শত পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক আমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা শ্রী শাওন রায়,আঃ খালেক, যুবদল সভাপতি আব্দুর মজিদ,ছাত্রদল সভাপতি রানা প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সু স্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আমরা আজ আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করছি এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে ঈদের আগের দিন পর্যন্ত বিতরণ করা হবে। ঈদ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল চাল, সেমাই, চিনি, সাবান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: