শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে

এবার কলকাতার সিনেমায় মিথিলা

নিউজ ডেস্ক :: রাফিয়াত রশিদ মিথিলা। দুই দশক ধরে মডেলিং ও টিভি নাটকে কাজ করলেও চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। চলতি বছরের মার্চে প্রথমবারের মতো সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। পরিচালক অনন্য মামুনের ‘অমানুষ’ নামে একটি সিনেমার শুটিং করেছেন। ঢাকার পর এবার কলকাতার সিনেমাতে অভিনয় করছেন তিনি। তাকে দেখা যাবে উইলিয়াম শেকসপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে পরিচালক রাজর্ষি দের ‘মায়া’ সিনেমায়।

নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতায় সংসার গুছিয়ে নিয়েছেন মিথিলা। এ মূহুর্তে মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী। তবে সিনেমাটি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাননি মিথিলা।

পরিচালক রাজর্ষি দে বলেন, ‘মিথিলার আগের টিভির কাজগুলো দেখেছি। সিনেমার চিত্রনাট্য লেখার সময় ‘মায়া’ চরিত্রে তাকেই ভেবেছি। চিত্রনাট্য দেখার পর মিথিলা চরিত্র পছন্দ করেছেন। এতে মায়া তিন বয়সের তিন চরিত্রে কাজ করবেন।’

সিনেমাতে আরও অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, কণিকা ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস প্রমুখ।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: