বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর সময়সীমা বৃদ্ধি

নিউজ ডেস্ক :: আগামী ১৯ জুলাই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সকল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর সময় বৃদ্ধি করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর সংক্রমণরোধ ও স্বাস্থঝুঁকি এড়াতে সকল শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে ১২ জুলাই থেকে এক সপ্তাহ সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্যছক পুরণ করে সাবমিট করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষকে কলেজের তথ্যছক পুরণ নিশ্চিত করার লক্ষে অনুরোধ করা হচ্ছে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: