শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

ঢাবিতে ভর্তি পরীক্ষা পিছিয়ে ১ অক্টোবর

নিউজ ডেস্ক :: করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে (২০২০-২১) স্নাতক ভর্তি পরীক্ষা পিছিয়ে ১ অক্টোবর সম্ভাব্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক জরুরি সভায় পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় ।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমতউল্লাহ।

সভায় সাত কলেজ, অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সভায় ঢাবি ভর্তি পরীক্ষার প্রস্তাবিত তারিখগুলো যথাক্রমে— ক ইউনিট-১ অক্টোবর, খ ইউনিট-২ অক্টোবর, চ ইউনিট-৯ অক্টোবর, গ ইউনিট-২২ অক্টোবর, ঘ ইউনিট-২৩ অক্টোবর।

এছাড়া অধিভুক্ত সাত কলেজে মানবিক ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ অক্টোবর, বাণিজ্য ইউনিটে ৫ নভেম্বর এবং অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের পরীক্ষা ২ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হবে। আর গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তি পরীক্ষা হবে ১২ নভেম্বর।

১১ সেপ্টেম্বর থেকে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

এফএ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: