শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে

এফডিসিতে এবার ৬ টি গরু কোরবানি দেবেন পরীমণি

নিউজ ডেস্ক :: দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন অভিনেত্রী।

এ নিয়ে পরীমণি বলেন, ‘প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদ্‌যাপনের চেষ্টা করি। এবারও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।’

অভিনেত্রী আরও বলেন, ‘শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতি বছর একটি করে কোরবানি বাড়াব। সে মোতাবেকই কোরবানি দিচ্ছি। এফডিসিকে আমার দ্বিতীয় পরিবার মনে করি। যত দিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’

এর আগে গত বছর করোনা মহামারির মধ্যেও পাঁচটি গরু কোরবানি দেন পরী।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে তিনি কোরবানি দেওয়া শুরু করেন। প্রথম বছর তিনি একটি গরু কোরবানি দেন। এরপরের বছর দেন দুটি। আর এবারের ঈদুল আজহায় এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবার কথা জানিয়েছেন চিত্রনায়িকা।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: